নির্বাচনী প্রচারে গিয়ে দলীয় কর্মীদের সাথে নাচে মেতে উঠলেন তৃনমূলের প্রার্থী জুন মালিয়া - The News Lion

নির্বাচনী প্রচারে গিয়ে দলীয় কর্মীদের সাথে নাচে মেতে উঠলেন তৃনমূলের প্রার্থী জুন মালিয়া




দি নিউজ লায়ন ; রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া তার নির্বাচনী এলাকা শালবনি ব্লকের হাতিমারি এলাকায় গিয়ে ভোটের প্রচার  করেন। তিনি যখন ওই এলাকায় গিয়ে বাড়ি বাড়ি ভোট ভিক্ষা চেয়ে জোড়া ফুলে ভোট দেওয়ার আবেদন জানিয়ে নির্বাচনী প্রচার করছেন ।সেই সময় মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাকে নাচার জন্য অনুরোধ করেন ।তাই দলের মহিলা কর্মীদের অনুরোধে সাড়া দিয়ে তিনি মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে কোমর দুলিয়ে নাচ করতে শুরু করেন ।


 যার ফলে খুশি ওই এলাকার দলীয় কর্মী ও সমর্থকরা। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া বলেন আমি মেদিনীপুরের মেয়ে আমার জন্মস্থান মহিষাদল।আমি মহিষাদল রাজবাড়ির মেয়ে। দিদি আমাকে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে ।তাই আপনারা জোড়া ফুলে ভোট দিবেন দিদি কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার জন্য। আমি নির্বাচিত হলে আপনাদের সকলকে সঙ্গে নিয়ে এই এলাকার উন্নয়নের কাজকে আরও এগিয়ে নিয়ে যাব । কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গরিব মানুষদের পাশে রয়েছে।


 বাংলার মানুষের উন্নয়নে কাজ করছেন । তৃণমূল কংগ্রেসের সরকার গরিব মানুষের সরকার। তৃণমূল কংগ্রেস সরকারে না থাকলে বিনা পয়সায় চাল পাওয়া যাবেনা, কন্যাশ্রী পাওয়া যাবেনা,  রুপশ্রী পাওয়া যাবে না। তাই তিনি গরিব খেটে-খাওয়া সর্বস্তরের মানুষের কাছে আবেদন করেন জোড়া ফুল  চিহ্নে ভোট দিয়ে তাঁকে আশীর্বাদ করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যাতে তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে পারে তার জন্য তাকে সহযোগিতা করবেন। বাড়ির মেয়ের মতো তিনি বাড়ি বাড়ি গিয়ে রবিবার প্রচার করেন।


কখনো শিশুদের তিনি আদর করেন। আবার গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করে তাঁকে আশীর্বাদ করার জন্য আবেদন করেন ।  এভাবেই রবিবার সকাল থেকে গ্রামের পর  গ্রামে গিয়ে জুন মালিয়া নির্বাচনী প্রচার করেন। তার সাথে ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা নেপাল সিংহ , সুজয় হাজরা, নির্মল ঘোষ, গোপাল সাহা সহ আরো অনেকে। আগামী ২৭ শে মার্চ মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচন ।তাই জুন মালিয়া প্রতিটি মানুষকে সকাল-সকাল ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেওয়ার আবেদন জানান। সেই সঙ্গে বাংলা থেকে বিজেপি ও সিপিএমকে উৎখাত করার ডাক দেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.